ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • এক দিন পর ক্রিকেট দলকে অভিনন্দন বিএনপির

    এক দিন পর ক্রিকেট দলকে অভিনন্দন বিএনপির
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি ম্যাচে পরাজিত করার পরদিন বাংলাদেশ ক্রিকেট দলকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছে বিএনপি। 

    বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক বার্তায় এ অভিনন্দন জানান।  

    প্রিন্সের পাঠানো অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গতকাল (বুধবার) অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে পরাজিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছি।

    বিএনপি মহাসচিব বলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধারাবাহিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আমার নিজের এবং বিএনপির পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আসন্ন টি-টোয়েন্টি ম্যাচগুলোতেও টাইগাররা তাদের এ সাফল্য ধরে রাখতে সক্ষম হবে বলে আমি আশা করি। তাদের জন্য রইল অনেক দোয়া ও শুভ কামনা।

    বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট কোচ, কর্মকর্তাসহ সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ