ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • জমি বিরোধের জের

    চরফ্যাসনে দুই ভাইয়ের পায়ের রগ ও আঙ্গুল কেটে ফেলেছে প্রতিপক্ষরা

    চরফ্যাসনে দুই ভাইয়ের পায়ের রগ ও আঙ্গুল কেটে ফেলেছে প্রতিপক্ষরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাসনে জমির দখলের বিরোধকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়েছে প্রতিপক্ষরা। গত সোমবার সকাল ৮টায় দক্ষিণ আইচা থানার বাবুর হাট এলাকার হাই স্কুল সংলগ্ন বিরোধী জমিতে এ ঘটনা ঘটে। 

    আহত ইয়াদুল নবী (২৩) ও মাহামুদুল হাসান (২০) । আহতদের মধ্যে ইয়াদুল নবীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে  এবং মাহমুদুল হাসান চরফ্যাসন হাসপাতালে  চিকিৎসা  দেয়া হয়েছে।  এ ঘটনায় বড় ভাই  জাহিদুল বাদী হয়ে  দক্ষিণ আইচা থানায় ৩ জনকে আসামী করে এজাহার দাখিল করেছেন । 

    পুলিশ  ও স্থানীয় সূত্রে জানান, বাবুরহাট বাজার সংলগ্ন  উত্তর  চর কলমী মৌজার ৮ শতাংশ জমির ওয়ারিশ সূত্রে মালিক জাহিদুল  গংরা। সোমবার সকালে  এই জমিতে মাটি ভরাটের কাজ শুরু করলে প্রতিবেশি আইনজীবী  সহকারী জুলফিকার  তার স্ত্রী নাজমা  বেগম  এবং নিকটাত্মীয়  ইমরান ধারালো অস্ত্র নিয়ে  তাদের উপর  হামলা করে।  
    হামলাকারীরা কুপিয়ে  ইয়াদুল নবী বা পায়ের গোড়ালীর রগ সহ এবং অপর ভাই মাহমুদুল  হাসান  এর ডান হাতের আঙ্গূল কেটে ফেলে। স্থানীয়রা তাদেরকে  উদ্ধার  করে হাসপাতাল  পাঠান।
    দক্ষিণ আইচা থানার ওসি  মোঃ হারুন ওর  রশিদ  জানান, এঘটনায় এজাহার পাওয়া গেছে।  আসামী গ্রেফতারের চেষ্টা  চলছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ