ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • জিজ্ঞাসাবাদের জন্য মুখোমুখি হতে পারেন পরীমনি-চয়নিকা

    জিজ্ঞাসাবাদের জন্য মুখোমুখি হতে পারেন পরীমনি-চয়নিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা পরীমনি আটকের পর সর্বশেষ আটক হয়েছেন পরীমনির কথিত মা নির্মাতা চয়নিকা চৌধুরী। বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে আলোচিত এই দু’জনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে মুখোমুখি করা হতে পারে বলে জানা গেছে।

    ডিবির একটি সূত্রে জানা যায়, পরীমনি ও চয়নিকা চৌধুরীকে ডিবি কার্যালয়ে মুখোমুখি করে বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তাদের বিরুদ্ধে যোগসাজশ করে বিভিন্ন সময়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ রয়েছে। সেগুলো তদন্তে আলোচিত নির্মাতা ও নায়িকাকে মুখোমুখি করতে পারে ডিবি।


    শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বাসায় ফেরার পথে রাজধানীর পান্থপথ এলাকা থেকে আটক করা হয় চয়নিকা চৌধুরীকে। এ সময় তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    চয়নিকা চৌধুরীকে আটকের পর সন্ধ্যা ৭টার দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর রাতেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


    এর আগে বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বনানীতে পরীমনির বাসায় প্রায় চার ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তার বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের মামলা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে ডিবি যে কাউকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মহানগর ডিবির (উত্তর) যুগ্ম-কমিশনার হারুন-অর-রশিদ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ