ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নারীসহ আট জামায়াত কর্মী আটক

    নারীসহ আট জামায়াত কর্মী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেহেরপুর শহরের মারকাজ মসজিদের সামনের বাড়িতে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক চলাকালীন জামায়াতের ৭ নারীকর্মীসহ ৮ জনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন, জামায়াত কর্মী মনিরুজ্জামান (৬২), তার স্ত্রী রাবেয়া খাতুন (৫৪), সুরাইয়া খাতুন (১৬), জাকিয়া সুলতানা (১৭), সাবিয়া সুলতানা (১৬), রিক্তা খাতুন (১৬), হুমাইরা (২২) ও ফাতেমা খাতুন (১৭)।

    এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন জানান, শহরের মারকাজ মসজিদের সামনের বাড়িতে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক চলছে। এমন খবরের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। সেখান থেকে জামায়াতের ৭ নারীকর্মীসহ বাড়ির মালিক জামায়াত কর্মী মনিরুজ্জামানকে আটক করে থানা পুলিশ। আটককৃত সকলের নামে মামলার প্রস্তুতি চলছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ