ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বঙ্গবন্ধুর গুণাবলীর শতভাগই ছিল ফজিলাতুন নেছা মুজিবের মধ্যে: নানক

    বঙ্গবন্ধুর গুণাবলীর শতভাগই ছিল ফজিলাতুন নেছা মুজিবের মধ্যে: নানক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বঙ্গবন্ধুর গুণাবলীর শতভাগই আমরা বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের মধ্যে দেখতে পাই৷ বেগম মুজিবের কাছে সাহায্য চেয়ে কেউ কখনো খালি হাতে ফিরে যেত না

    রবিবার (৮ আগস্ট) বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


    জাহাঙ্গীর কবির নানক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষকেও প্রাণ উজাড় করে ভালোবাসতেন। বঙ্গবন্ধুর কর্মীবান্ধব সব গুণাবলী আমরা বেগম মুজিবের মধ্যে দেখতে পাই। দেশের স্বাধীনতা-সংগ্রামে বেগম মুজিবও বহু ত্যাগ-তিতিক্ষা করেছেন৷ দলীয় কর্মীদের সুখ-দুঃখের সঙ্গে ছিলেন তিনি। ছাত্র রাজনীতির সময়ও বেগম মুজিব তার পৈতৃক সম্পত্তির অর্জিত অর্থ দিয়ে বঙ্গবন্ধুকে সাহায্য করেছিলেন। রাজনৈতিক কাজে টাকা-পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করতে তিনি তার গহনা পর্যন্ত বিক্রি করেছেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে অনেক কঠিন পরিস্থিতিতে বেগম মুজিব পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন।

    তিনি বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের প্রেরণাদাত্রী ছিলেন বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব। তিনি বঙ্গবন্ধুকে বিবেকের ওপর ভর করে বক্তৃতা করবার জন্য পরামর্শ দিয়েছিলেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ