ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গেঞ্জিতে ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা যুবকের অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে উদ্ধার  বরগুনায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড: ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন  বিএম কলেজে লাইব্রেরি অটোমেশন ইন-হাউস ট্রেনিংয়ের উদ্বোধন ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  চাঁদাবাজি ও রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ক্ষতিগ্রস্তদের মুখ চেপে ধরা হচ্ছে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান ইউপি নির্বাচন অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা: জাহেদ উর রহমান পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি
  • পৃথিবীর তাপমাত্রা বাড়ছে অতি দ্রুত

    পৃথিবীর তাপমাত্রা বাড়ছে অতি দ্রুত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৫ বছরেই পৃথিবীর তাপমাত্রা বাড়বে ১.৫ ডিগ্রি সেলসিয়াস৷ অথচ এমনটা হওয়ার কথা ছিল এই শতকের শেষে৷ এমন আশঙ্কার বার্তা দিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্যানেল আইপিসিসি৷

    জাতিসংঘের ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ বা আইপিসিসি সোমবার একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে৷ তাদের গবেষণায় দেখা যায়, এ শতকের শেষ নাগাদ পৃথিবীর উপরিভাগের তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, তা আগামী দেড় দশকেই পেরিয়ে যাবে৷ আইপিসিসি এমন একটি সময়ে তাদের গবেষণার ফল প্রকাশ করলো, যখন পৃথিবীর অনেক দেশেই রেকর্ড তাপমাত্রা দেখা যাচ্ছে, দাবদাহে পুড়ে যাচ্ছে বনাঞ্চল৷ এছাড়া পৃথিবীর সব অঞ্চলেই দেখা দিচ্ছে অতিবৃষ্টি, বন্যা৷

    ‘‘এই প্রতিবেদনটি হলো বাস্তবতা,'' বলেন আইপিসি ওয়ার্কিং গ্রুপের কো-চেয়ার ভেলেরি ম্যাসন-ডেলমট৷ প্রতিবেদনটি বলছে, জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন করে মানুষ পৃথিবীর তাপমাত্রা প্রাকশিল্পযুগের চেয়ে এরই মধ্যে প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে ফেলেছে (০.৮ ডিগ্রি সে. থেকে ১.২ ডিগ্রি সে.)৷ এর অর্থ গড়ে প্রতি দশকে মানবসৃষ্ট কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়েছে ০.১ ডিগ্রি সেলসিয়াস৷

    ‘‘রিপোর্টের ফল দেখে এটা নিশ্চিত যে আমরা এরইমধ্যে একটি জলবায়ু সংকটের ভেতর পড়ে গেছি,'' বলেন জুরিখভিত্তিক বিজ্ঞানী সোনিয়া জেনেফিরাটনে৷


    প্রতি ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির কারণে অতিবৃষ্টির হার বাড়ে ৭ ভাগ৷ বাড়ে শক্তিশালী সাইক্লোনের হার৷ প্রতিবেদনটি বলছে, পৃথিবীর তাপমাত্রা আর ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়লে প্রতি শতকে দুই থেকে তিনবার ভয়ঙ্কর অতিবৃষ্টির কবলে পড়বে পৃথিবী৷ প্রতি দশকে একবার প্রচণ্ড খরায় অধিকাংশ জমি শুকিয়ে যাবে এবং চারবার উর্বরতা হারাবে৷ হিট ওয়েভ বা তাপপ্রবাহের ঘটনা এরই মধ্যে বেড়েছে ২.৮ গুণ৷ আর একটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে তা ৯.৪ গুণ বাড়বে এবং তাপমাত্রা বাড়বে ৫ ডিগ্রি সেলসিয়াস৷

    আগামী নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ২৬৷ সেই সম্মেলনের আগে তিনটি এমন প্রতিবেদন প্রকাশ করবে আইপিসিসি৷ দেশগুলোর নীতিনির্ধারকদের জন্য গবেষণার ফলাফল, বিশ্লেষণ ও গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে প্রতিবেদনগুলোতে৷ এর ফলে বিশ্বনেতাদের ওপর জলবায়ু বিষয়ে পদক্ষেপ নেবার চাপ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে৷


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ