ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • জালে উঠল ১০ ফুটের বিরল ‘গোলপাতা’ মাছ, ওজন দুই মণ

    জালে উঠল ১০ ফুটের বিরল ‘গোলপাতা’ মাছ, ওজন দুই মণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ৮০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি মাছ। জেলেরা মাছটিকে ‘পাখি’ মাছ বা ‘গোলপাতা’ মাছ বলে। মাছটি লম্বায় ১০ ফুট। বৈজ্ঞানিকভাবে এ মাছটি সেইল ফিস (Sail-Fish) নামে পরিচিত।

    মঙ্গলবার সকালে বরগুনার পাথরঘাটায় দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে এ মাছ নিয়ে আসে জেলেরা। স্থানীয় জেলেরা মাছটিকে ‘গোলপাতা’ মাছ নামেই চেনে। পিঠের পাখনা থাকায় এটিকে ‘পাখি’ মাছও বলছে অনেকে। বিএফডিসি ঘাটে মাছটি আনা হলে উৎসুক মানুষ ভিড় জমায়।

    পাইকারি মাছ ব্যবসায়ী মো. জাকির হোসেন ৪ হাজার ২০০ টাকা মণ হিসেবে ৮ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন। এর আগে, গভীর সমুদ্র থেকে জাফর মিয়া নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। জাফর বলেন, আমাদের জালে প্রায় ৮ মণ মাছ ধরা পড়েছে। এর মধ্যে একটি মাছের ওজনই দুই মণ। আমরা দুইজন মিলে মাছটি তুলতে পারিনি।

    পাইকারি মাছ ব্যবসায়ী জাকির হোসেন বলেন, আমি এখন পর্যন্ত প্রায় ২০ মণ ‘গোলপাতা’ মাছ কিনেছি। মাছটি ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করা হবে। আন্তর্জাতিক বাজারে এ মাছের চাহিদা অনেক। প্রতি মণ ‘গোলপাতা’ মাছ ৪ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়।

    পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, এটি সামুদ্রিক মাছ। বৈজ্ঞানিকভাবে সেইল ফিস (Sail-Fish) নামে পরিচিত হলেও পিঠে পাখনা থাকায় জেলেরা মাছটিকে ‘পাখি’ মাছ বলে। এ মাছ খুবই সুস্বাদু। এটি বিদেশেও রফতানি হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ