ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

    কলাপাড়ায় ছাত্রলীগ নেতার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলামের (২২) হত্যায় জড়িত পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলত শাস্তি প্রদান করার দাবিতে বৃহস্পতিবারও কলাপাড়া পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বিক্ষোভ মিছিল শেষে বেলা ১১ টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেসক্লাবের সামনে 'মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ' অনুষ্ঠিত হয়।

    সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি আয়োজন হলেও কলাপাড়া উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ এ কর্মসূচি পালনে অগ্রনী ভূমিকা পালন করেন।

    প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাকিবুলের বাবা মো. নাসির উদ্দিন মাতুব্বর, রাকিবুলের মামি রুনা বেগম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল হক, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান দীপু, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান শুভ, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ সভাপতি আসাদুজ্জামান হিরন, সাধারণ সম্পাদক অমি গাজী প্রমুখ নেতৃবৃন্দ।

    বক্তারা সকলেই রাকিব হত্যার সাথে জড়িত পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করার দাবি জানান। পুলিশ প্রশাসনের উদ্দেশ্য করে বক্তারা বলেন, অবিলম্বে পলাতক আসামীদের গ্রেপ্তার করা না হলে উপজেলা পর্যায়ে ছাত্রলীগ কঠিন কর্মসূচি পালন করবে বলে হুশিয়ারি ব্যক্ত করেন।

    কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, 'আমরা ইতিমধ্যে এ হত্যার মাস্টারমাইন্ডসহ চারজন আসামীকে গ্রেপ্তার করেছি। পলাতক আসামীদেরকেও ধরার জন্য আমার অভিযান চালাচ্ছি। এ ঘটনার সাথে জড়িত কেউই রেহাই পাবেনা।'


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ