ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাড়ির সামনে সংঘর্ষ, ভাংচুর: আহত ১

    পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাড়ির সামনে সংঘর্ষ, ভাংচুর: আহত ১
    পানিসম্পদ প্রতিমন্ত্রীর বাড়ির সামনে সংঘর্ষ, ভাংচুর: আহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামিম- এমপি’র বরিশালের বাড়ির সামনে দুই গ্রুপের মধ্যে হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রতিমন্ত্রী অনুসারী এক যুবকলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করেছেন অপরপক্ষ। পাশাপাশি প্রতিমন্ত্রীর বাড়ির প্রধান ফটকে লাথি, চেয়ার ভাংচুর এবং ব্যানার ছিঁড়ে ফেলেন তারা।

    সংঘর্ষে আহত মো. আনিস (৩০) নামের ওই যুবলীগ কর্মীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই ঘটনায় কেউ আটক হয়নি বলে জানিয়েছে পুলিশ।

    শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর নবগ্রাম রোডে প্রতিমন্ত্রীর ‘বেগম ভিলা’ নামক বাসভবনের সামনে এই হামলা এবং সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে নগরীর বটতলা থেকে চৌমাথা এলাকা পর্যন্ত নবগ্রাম সড়কের যানবাহন চলাচল ব্যহত হয়। সৃষ্টি হয় যানজটের। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    প্রত্যক্ষদর্শী একাধিক দলীয় সূত্র জানিয়েছে, ‘সন্ধ্যার দিকে ছাত্রলীগের এক কর্মী প্রতিমন্ত্রীর বাসার সামনে দাঁড়িয়ে ধুমপান করছিলেন। বিষয়টি লক্ষ্য করে তাকে নিষেধ করেন যুবলীগ কর্মী আনিস। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় ওই ছাত্রলীগ কর্মী যুবলীগের আনিসের ওপর হামলা করেন। পরবর্তীতে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, চেয়ার ভাংচুর এবং বাড়ির সামনে সাঁটানো ব্যানার ছিঁড়ে ফেলেন দুই পক্ষের নেতাকর্মীরা।

    প্রত্যক্ষদর্শী একাধিক নেতাকর্মী দাবি করেছেন, প্রতিমন্ত্রীর বাড়ির সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে ধুমপান করা ছাত্রলীগ কর্মী মহানগর ছাত্রলীগ নেতা মাহাদুর রহমান মাহাদের অনুসারী। অন্যদিকে আহত আনিস মহানগর যুবলীগ নেতা মোস্তাফিজ রানার অনুসারী।

    মোস্তাফিজু রানা সাংবাদিকদের জানিয়েছে, ‘দলীয় কর্মীদের মধ্যে সামান্য বিষয় নিয়ে একটু মারামারি হয়েছে। বিষয়টি খুব দ্রুতই সমাধান করা হচ্ছে। মন্ত্রী মহোদয় বর্তমানে বরিশালে নেই। তবে এই ঘটনা যেন আর দীর্ঘায়িত না হয় সে ব্যাপারে সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।

    প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ রাজনৈতিক সহোচর বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। বিষয়টি পরে শুনেছি। এখানে রাজনৈতিক কোন বিরোধ বা অভ্যন্তরীণ কোন্দল নয়। এটি স্থানীয় বিরোধ। এক যুবক স্থানীয় এক সিনিয়র লোকের সামনে দাঁড়িয়ে ধুমপান করছিলো। এ নিয়েই তাদের মধ্যে কথা কাটাকাটি‘র এক পর্যায় মারামারি হয়েছে।

    বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘সন্ধ্যায় মন্ত্রী মহোদায়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কি নিয়ে এই ঘটনা ঘটেছে সেটা তারা কোন পক্ষই বলছে না। আমরা সেখানকার সিনিয়র নেতাদের সাথেও কথা বলেছি। তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। তবে এই ঘটনায় একজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ