ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • পদ্মা সেতুতে বারবার ধাক্কায় 'সরিষার মধ্যে ভূত' খুঁজছেন সেতুমন্ত্রী

    পদ্মা সেতুতে বারবার ধাক্কায় 'সরিষার মধ্যে ভূত' খুঁজছেন সেতুমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পদ্মা সেতুতে বারবার ধাক্কা লাগায় ষড়যন্ত্রের গন্ধ খুঁজছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরিষার মধ্যে ভূত আছে কি না সেটা খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন তিনি।

    তিনি বলেন, পদ্মা সেতুর পিলারে এ নিয়ে চারবার ধাক্কার ঘটনা ঘটেছে। এ ঘটনাকে তুচ্ছ কোনো ঘটনা ও নিছক কোনো দুর্ঘটনা অথবা চালকের অদক্ষতা বলে এড়িয়া যাওয়া ভুল হবে। এখানে কোনো ষড়যন্ত্র আছে কি-না, অন্তর্ঘাত আছে কি-না তদন্ত করে দেখতে হবে। সেনাবাহিনীকে বলব এ ব্যাপারে গভীরভাবে তদারকি করার জন্য। সরিষার মধ্যে ভূত আছে কি না সেটাও খুঁজে বের করা হবে।

    শুক্রবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পদ্মা সেতু পরিদর্শনকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতু এলাকার ১ নম্বর পিলারের সামনে এসব কথা বলেন।

    এ সময় সেতু বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দিক, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম, জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন।

    শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৭টার দিকে কাকলী নামের কে-টাইপ ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ১০ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে ফেরিতে থাকা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ঘটনায় কাকলি ফেরির ভারপ্রাপ্ত চালক বাদল হোসেন ও সুকানি আব্দুল রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

    এর আগেও তিনবার বাংলাবাজার ঘাট থেকে যাওয়ার পথে পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। গত ২০ ও ২৩ জুলাই দুটি ফেরি ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ