ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক   আত্মঘা/তী সাংবাদিক পুলক চ্যাটার্জির পথে পা বাড়িয়েছিলাম আমিও..... বরিশালে সাড়ে চার কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার বরিশালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক থেকে আটক ১২ জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ' লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
  • আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হলেন বাহাউদ্দীন গোলাপ

    আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হলেন বাহাউদ্দীন গোলাপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা পরিষদের সভাপতি বাহাউদ্দীন গোলাপ।

    শনিবার (৩রা এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে নতুন কমিটি ঘোষণা করে সংগঠনটি। দ্বিবার্ষিক (২০২১-২২) মেয়াদি এ কমিটির সভাপতি হিসেবে মোঃ আমিরুল ইসলাম (ঢাবি) ও সাধারণ সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমান (ইবি) নির্বাচিত হন।

    শনিবার সকাল ১০ টায় আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ মাসুদুর রহমান ২৭ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করেন।

    এ ব্যাপারে সংগঠনটির নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন গোলাপ বলেন, দেশের সকল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সর্ববৃহৎ প্লাটফর্ম এই সংগঠন।

    বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের স্বার্থ সংশ্লিষ্ট যৌক্তিক সকল অধিকার আদায়ে বিগত দিনের মতো ভবিষ্যতেও কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করবে নবগঠিত কমিটি।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ