ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর ও জেলা দক্ষিণের শুভেচ্ছা  ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা কৃষক কার্ড করতে গিয়ে জানতে পারেন মৃত, জীবিত প্রমাণে নির্বাচন অফিসে ষাটোর্ধ্ব বৃদ্ধ বিনা বেতনে আজান, ১৬ বছর পর আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়
  • ক্যাম্পাস

    টিএসসিতে শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ

    টিএসসিতে শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের ওপর আওয়ামী লীগের-নেতাকর্মীদের ডিম নিক্ষেপ করার প্রতিবাদে টিএসসিতে শেখ হাসিনার ছবিতে ডিম নিক্ষেপ কর্মসূচি পালন করেছে ‘দ্যা রেড জুলাই’।

    আজ (মঙ্গলবার) বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

    দ্যা রেড জুলাইয়ের সদস্য সচিব মো. সজিব হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত অনেক লীগ দেখেছি , পুলিশ লীগ, আনসার লীগ। আওয়ামী ফ্যাসিস্টরা যখন অন্যান্য দিক থেকে পেরে উঠছে না এখন তারা ডিম লীগ হয়ে আগমন করেছে। এখন থেকে যখন‌ই এই আওয়ামী ফ্যাসিস্টদের দেখবেন তাদের প্রথমে হালকা করে মেরে ডিম দিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন।

    তিনি আরও বলেন, আজ আমরা দেখলাম প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ডিম মেরে লাঞ্ছিত করা হলো। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়েও যদি তারা নিরাপত্তার অভাবে থাকেন তাহলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন‌। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ