ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • কলাপাড়ায় গৃহকর্মীকে ধর্ষণ: গৃহকর্তার বিরুদ্ধে মামলা

    কলাপাড়ায় গৃহকর্মীকে ধর্ষণ: গৃহকর্তার বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় গৃহকর্মীকে ঘরে আটকে রেখে ধর্ষণ করেছে গৃহকর্তা। মঙ্গলবার (১০ আগস্ট ) উপজেলার নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে । 

    এ ঘটনায় শনিবার (১৪ আগস্ট )  সন্ধ্যায় কলাপাড়া থানায় গৃহকর্তা রফিক মৃধার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ধর্ষিতার পিতা মো. জাহাঙ্গীর হোসেন । মামলার সূত্র ধরে রাতেই গৃহকর্মীকে উদ্ধার করে পুলিশ। সত্যতা  নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ।  পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, ৪ মাস আগে মা হারা  কিশোরী (১৬) 

    উপজেলার নাচনাপাড়া ব্যবসায়ী  রফিক মৃধার (৪৫) এর বাসায়  ঝিয়ের কাজ নেয়। কাজে যোগদানের পর থেকে গৃহকর্তা রফিক মৃধার লোলুপ দৃষ্টি পড়ে। বিভিন্ন  সময় কিশোরীকে কুপ্রস্তাব দিলে কিশোরী তাতে রাজি না হওয়ায় রফিক মৃধা সুযোগ বুঝে মঙ্গলবার নিজ বাসার তিনতলায় আটক রেখে জোরপুর্বক ধর্ষণ করে।  

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান ধর্ষিতা কিশোরীর বাবা  মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে শনিবার রফিক মৃধার বিরুদ্ধে  ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। এদিন রাতেই অভিযান চালিয়ে গৃহকর্মীকে উদ্ধার করা হয় । তবে আসামী গৃহকর্তা পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ ভিকটিমকে পরীক্ষার জন্য রবিবার পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। আসামী রফিক মৃধাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ