ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • ক্ষমা চাইলেন মেয়র আতিক

    ক্ষমা চাইলেন মেয়র আতিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল এবং ঢাকা শিশু হাসপাতাল পরিদর্শন শেষে ডেঙ্গু আক্রান্তে মারা যাওয়া রোগীদের স্বজন ও নগরবাসীর কাছে ক্ষমা চাইলেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। 

    রোববার (১৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে রাজধানীর বনানী কবরস্থানে পুষ্পস্তবক অর্পনের পর মাস্ক মাস্কিং এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক রোডশো কার্যক্রমের উদ্বোধন করা হয়।

    হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে আতিকুল ইসলাম বলেন, এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্তে যারা মারা গেছেন এবং আক্রান্ত হচ্ছেন তাদের পরিবারের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি জনগণের সেবক হয়ে সবাইকে সঙ্গে নিয়ে নাগরিক সমস্যা দূর করতে চাই।

    ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এডিস মশা নিধনে নগরবাসীকে নিজ নিজ বাসা পরিষ্কার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজের বাসাবাড়ি পরিষ্কার রাখতে কাজ করায় লজ্জার কিছু নেই। নিজ বাসায় ৫০ টাকার কেরোসিন ছিটালে ৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে না।

    ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক রোডশো কার্যক্রমের উদ্বোধনকালে মেয়র আতিক বলেন, নিজেদের সুস্থতার জন্যই সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ এই স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতায় চলমান সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে হবে। 
    আতিকুল ইসলাম আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার রাজধানী ঢাকাকে দখল, দূষণ, দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে একটি সুস্থ, সচল ও আধুনিক নগরীতে রূপান্তরিত করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ