ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • ঢাকায় গৃহবধূকে ধর্ষণ, বাউফলের আ.লীগ নেতা গ্রেফতার

    ঢাকায় গৃহবধূকে ধর্ষণ, বাউফলের আ.লীগ নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় প্রেমের ছলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আসাদুল হক জুয়েল নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বারিধারা জিএ ব্লকের জাপান স্কুলের পাশ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। 

    গ্রেফতার জুয়েল পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য।

    এর আগে গত বৃহস্পতিবার আসাদুল হক জুয়েলের বিরুদ্ধে ভুক্তভোগী নারী রাজধানীর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন থেকে ওই নারী ঢাকায় বসবাস করছেন।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গৃহবধূর সঙ্গে জুয়েল প্রেমের সম্পর্ক তৈরি করে একাধিবার ধর্ষণ করে। তাদের মধ্যে কথোপকথন মোবাইলে রেকর্ড করে জুয়েল ওই নারীকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। এ ঘটনা জানিয়ে ওই নারী ভাটারা থানায় একটি মামলা করার পর পুলিশ জুয়েলকে গ্রেফতার করে। 

    আসাদুল হক জুয়েলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ