ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • সিরিজ বোমা হামলার মদদ দাতাদেরও বিচারের মুখোমুখি করতে হবে: এম পি শাওন

    সিরিজ বোমা হামলার মদদ দাতাদেরও বিচারের মুখোমুখি করতে হবে: এম পি শাওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে বিএনপি-জামায়াতের মদদপুষ্ট নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবি কর্তৃক সারা দেশে একযোগে ঘৃন্য ও নারকীয় সিরিজ বোমা হামলার ঘটনা ঘটায়।

     তখনকার রাষ্ট্রীয় মদদে সারা দেশে বোমা হামলা চালানো হয়। ঐ মামলার অবশিষ্ট কার্যক্রম দ্রুত শেষ করে বোমা হামলাকারীদের সমূলে বিনাশ করতে হবে। বোমা হামলায় জেএমবিকে পিছন থেকে যারা মদদ দিয়েছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।

     মঙ্গলবার (১৭ আগষ্ট) সকালে বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা পরিষদ অডিটরিয়ামে সিরিজ বোমা হামলার ঘটনায় অবশিষ্ট মামলার কার্যক্রম শেষ করার দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  তিনি আর বলেন, সারাদেশে ৫’শ সিরিজ বোমা হামলার এখনও ৪৬টি মামলার বিচারের কার্যক্রম শেষ করতে পারেনি।  আজকে আমারা এখান থেকে দাবী করছি দ্রুত মামলাগুলো শেষ করে যারা ইসলামের শত্রু, দেশের শত্রু, জনগনের শত্রু, সন্ত্রাসী জঙ্গিবাদ তাদেরকে বিচারের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা। যাতে এদেশে ভবিষতে কোন জঙ্গীসংগঠন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। 

    লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে সভায় অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, সহসভাপতি মোখলেছুর রহমান হাওলাদার, দিদারুল ইসলাম অরুন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ