ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা পরিকল্পিত : রিজভী

     বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা পরিকল্পিত : রিজভী
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিকল্পিতভাবে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে পুলিশ।  বিএনপিকে নির্মূল করতে সরকার মরিয়া। তারা লোকসমাগম দেখলেই ভয় পায়। তাই জিয়াউর রহমানের মাজারে হাজার হাজার লোকের সমাগম দেখে ভীত হয়ে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

    বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে বুধবার এক দোয়া ও আলোচনা সভায় এসব কথা বলেন  তিনি। 

    কেরানীগঞ্জ উপজেলা বিএনপি'র এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী।
    এতে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, নাজিম উদ্দীন মাস্টার, জেলা বিএনপির নেতা জয়নাল আবেদিন বাবুল, মোসাদ্দেদ আলী বায়ুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

    রিজভী আহমেদ বলেন, ক্ষমতায় টিকে থাকতে সর্বোচ্চ নিপীড়ন-নির্যাতন করছে সরকার। গতকাল পুলিশ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে রক্তাক্ত করে উল্টো বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা করেছে, আটক করেছে। পুলিশের হামলায় গুরুতর আহত মহানগর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল ইসলাম ও দলের সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, সিরিজ বোমা হামলায় বিএনপি জড়িত নয় বরং আওয়ামী লীগ জড়িত। তৎকালীন বিএনপি সরকারকে বেকায়দায় ফেলতে আওয়ামী লীগ এসব হামলা করেছিল। চক্রান্ত করে ১৫ আগস্টের ঘটনায় জিয়াউর রহমানকে সামনে আনছে সরকার। কিন্তু তাতে লাভ হবে না। তিনি মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তাকে নিয়ে আমরা গর্বিত। দেশবাসীও গর্ববোধ করে।

    গুম-খুনের সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, জাতিসংঘের পর এবার হিউম্যান রাইটস ওয়াচও বাংলাদেশে গুম হওয়াদের অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া ও জাতিসংঘের অধীনে তদন্তের দাবি করেছে।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ