ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • হত্যাচেষ্টা মামলায় স্কুল শিক্ষক কারাগারে

     হত্যাচেষ্টা মামলায় স্কুল শিক্ষক কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হত্যাচেষ্টা মামলায় এক স্কুল শিক্ষককে করাগারে প্রেরণ করেছে আদালত। বৃহস্পতিবার (১৯ আগস্ট ) কলাপাড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো.শোভন শাহারিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের এই আদেশ দেন। কারাগারে প্রেরণকৃত আসামী হল উপজেলার মহিপুরসদর ইউনিয়নের নিজ শিববাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল-আমিন সোহাগ।

    বিষয়টি নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবী মো. নাসির উদ্দিন মাহামুদ।  জানা গেছে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চলতি বছরের ১৮ মে মামলার বাদী মো. সোহেল হাওলাদার, তার বাবা, ছোট ভাই ও চাচাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আসামী স্কুল শিক্ষক আল-আমিন ও তার সহযোগিরা । 

    এ ঘটনায় সোহেল হাওলাদার আদালতে একটি মামলা দায়ের করে । এ মামলায় আল-আমিনসহ কয়েকজনকে আসামী করা হয় । বৃহস্পতিবার ঐ  মামলায় আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আসামী আল -আমিন জামিন প্রার্থণা করে । শুনানী শেষে জামিন নামঞ্জুর করে তাকে আদালত  কারাগারে পাঠানোর নির্দেশ দেন । বাদী মো. সোহেল হাওলাদার বলেন, আসামীগন আমার পিতার ভোগ দখলীয় সম্পত্তি অন্যায়ভাবে জবর দখল করার অপপ্রয়াস করলে তাদের বিরুদ্ধে পটুয়াখালী আদালতে ১২৩/২০১৩ নং মামলা দায়ের করেন পিতা। আদালত আসামীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদান করেন। কিন্তু তারা আদালতের আদেশ অমান্য পূর্বক ক্ষীপ্ত হয়ে আমার পরিবারের ওপর অত্যাচার শুরু করে। 

    এরি ধারাবাহিকতায় ১৮ মে রাতের অন্ধকারে ঘর নির্মাণের মাধ্যমে জবর দখলের অপচেষ্টা করলে তাদের নিষেধ করতে যাই। এসময় ধারালো অস্ত্র দিয়ে খুন করার উদ্দেশ্যে আমাকেসহ পরিবারের অন্যান্য সদস্যদের কুপিয়ে জখম করে তারা ।  পরে এলাকাবাসী রক্তাক্ত হাড় কাটা জখম অবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করলে  প্রানে বেঁচে যাই ।  আসামীর প্রভাবশালী হওয়ায় এলাকায় কোনো বিচার না পেয়ে বিজ্ঞ আদালতে ৫৭১/২০২১ মামলা দায়ের করি। বৃহস্পতিবার আদালত আসামী স্কুল শিক্ষক আল-আমিন সোহাগকে জেলহাজতে প্রেরণ করেছেন। অন্যান্য আসামীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। আসামীদের দ্বারা আমাদের পরিবারের জীবন নাশের সম্ভাবনা রয়েছে।সরকারের নিকট আসামীকে চাকরি হতে বহিষ্কার ও আসামীদের শাস্তি দাবী করছি।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ