ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিজের দ্বিতীয় বিয়ের তথ্য জানালেন আলোচিত ইসলামী বক্তা মাদানী ঝালকাঠিতে আমুর বাসভবন আবারো ভাংচুর করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পটুয়াখালীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষক আটক হামের ১৫ লাখ টিকা এলো দেশে খেলার মাঠে আর মেলার অনুমতি নয়: ক্রীড়া প্রতিমন্ত্রী বরিশাল সদর হাসপাতালে জেঁকে বসেছে নারীচক্র অন্তর্বর্তী সরকারের সময়ের মামলা যাচাই হবে, তালিকা দেওয়ার নির্দেশ ভোলায় অস্ত্রসহ আটক ব্যক্তির মুক্তি চেয়ে থানা ঘেরাওয়ের চেষ্টা, অতঃপর পটুয়াখালীতে চুরির অভিযোগ তুলে শিশু সহোদরকে গাছে বেঁধে নির্যাতন বরিশালে ৫৪০ পিস জি-মরফিন ইনজেকশনসহ মাদক দম্পত্তি আটক 
  • জাসদের সমালোচনায় নানক

    জাসদের সমালোচনায় নানক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৪ দলের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সমালোচনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।  জাসদের দিকে ইঙ্গিত করে স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশে বঙ্গবন্ধুর বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। 

    বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) সদর দপ্তর ঢাকা কেন্দ্র ও ইআরসির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে নানক বলেন, দুঃখজনক হলেও সত্য সাড়ে তিন বছরে বঙ্গবন্ধুকে একদিনের জন্যও শান্তিতে থাকতে দেয়নি। মুক্তিযুদ্ধের সময় আমরা যখন বাঙ্কারে যুদ্ধ করছি সেই যুদ্ধকে যারা দুই কুকুরের লড়াই হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, সেই তারা। 

    তিনি বলেন, মুক্তিযোদ্ধারা যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে ব্যস্ত তখন সেই মুক্তিযুদ্ধের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি করা হয় বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে সিরাজুল আলম খানের নেতৃত্বে। যার মাধ্যমে বাংলাদেশের মানুষের চিন্তাচেতনাকে বিভক্ত করা হয়। মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি করে গণবাহিনী সৃষ্টি করা হয়েছিল। ইতিহাসের এই দায় এড়ানোর জন্য জাসদের নেতাদের কোনো যুক্তি ধোপে টিকবে না।

    এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করেন নানক। তিনি ফখরুলের ক্ষমতাসীন সরকারকে পতন করার স্বপ্নের নেশা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

    ১৫ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পাকিস্তানকে খুশি করার জন্য মিথ্যা জন্মদিন পালনের উৎসব করেন বলেও ক্ষোভ প্রকাশ করেন নানক।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ