ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে গ্রেনেড হামলা: এমপি শাওন

     আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে গ্রেনেড হামলা: এমপি শাওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য¡ নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশ আওয়ামীলীগকে নেতৃত্বশূন্য করতে ও আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল তৎকালীন বিএনপি-জামাত জোট সরাকার। এ হামলার মূল লক্ষ্য ছিল এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করে হত্যা, ষড়যন্ত্র, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও দুঃশাসনকে চিরস্থায়ী করা। তাই বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি কলঙ্কময় দিন। সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের তৎকালীন সভানেত্রী  আইভি রহমানসহ ২২ জন নেতাকর্মী নিহত হন।

    আহত হন প্রায় ৫ শতাধিক নেতাকর্মীসহ অনান্যরা। আহতদের মধ্যে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এবং অনেকে দেহে স্পিলিন্টার নিয়ে বর্তমানে দুর্বিষহ জীবন-যাপন করছেন। 

    তিনি আর বলেন, তারেক রহমান ২১ আগষ্ট গ্রেনেড হামলার পরিকল্পনার সাথে জড়িত ছিলেন। তার সাথে মদদ যুগিয়েছিল বাবর, মুফতি হান্নান সহ হরকাতুল জিহাদের সদস্যরা। ২১ আগষ্ট গ্রেনেড হামলার পরে ঘাতক চক্রদেরকে নিরাপদে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগও করে দিয়েছিল তৎকালীন বিএনপি-জামাত জোট সরকার। তিনি ২১ আগস্ট হামলার মামলায় রায় দ্রুত কার্যকর করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এমপি শাওন। 

    শনিবার সকালে লালমোহন উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা শাখা ও সকল অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্যোগে, উপজেলা অডিটরিয়ামের হলরুমে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আহতদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে  আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  (টেলিকনফারেন্স) ভার্চ্যুয়ালী যোগ দিয়ে এসব কথা বলেন এমপি শাওন। 

    আওয়ামীলীগের সহসভাপতি আবদুল মালেক এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সহসভাপতি মোখলেছুর রহমান হাওলাদার, এডভোকেট তোফাজ্জল হোসেন,  দিদারুল ইসলাম অরুন, আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান কামরুল, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভা শেষে নিহতের রুহের মাফফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ