ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানাতে চায় বিএনপি

    বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানাতে চায় বিএনপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানাতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

    সোমবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আইভি রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


    এসময় তথ্যমন্ত্রী বলেন, নিজেরা টিকা নিয়েও বিএনপি নেতারা টিকা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, টিকা নিয়ে মিথ্যাচার করছে।বিএনপি জনগণ থেকে বহু দুরে সরে গেছে। তাই তারা টিকা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

    তিনি বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া টিকা নিয়েছেন। ফখরুল সাহেব নিজেও টিকা নিয়েছেন। রিজভী সাহেবও টিকা নিয়েছেন। এরপরও তারা টিকা নিয়ে কথা বলছেন।

    বিএনপি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি জঙ্গি গোষ্ঠীকে কাজে লাগিয়ে ২১ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা রাষ্ট্রকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়। যে কারণে তৎকালীন খালেদা জিয়ার সরকার সেদিন জঙ্গিদের কাজে লাগিয়েছে । সরকারের পৃষ্ঠপোষকতায়, হাওয়া ভবনের মদদে, সেনাবাহিনীর গ্রেনেড দিয়ে ২১ আগস্টের হামলার ঘটনা ঘটানো হয়েছে।

    তথ্যমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি শুরু হয়েছে হত্যার মধ্য দিয়ে।বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জড়িত। ৭১ এর প্রতিশোধ হিসেবে স্বাধীনতাবিরোধী চক্র ৭৫ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাদের এই রাজনীতি দিয়ে দেশ ও জনগণের কল্যাণ হবে না। দেশের রাজনীতিকে পরিশুদ্ধ করতে হলে তাদের এই জিঘাংসার রাজনীতি বন্ধ করতে হবে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ