ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • জব্দ মোবাইল যাচ্ছে ফরেনসিকে, ফুটেজ চেয়েছে ডিবি

    জব্দ মোবাইল যাচ্ছে ফরেনসিকে, ফুটেজ চেয়েছে ডিবি
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কারাবন্দি সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তদন্তের শুরুতেই মামলার সব নথিপত্র ও জব্দ হওয়া কাগজপত্র যাচাই-বাছাই চলছে। অধিকতর তথ্যের জন্য রোজিনা ইসলামের জব্দ করা ফোনগুলো পরীক্ষার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনার দিনের সচিবালয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার জন্য কার্যক্রম শুরু করেছেন তদন্তকারী কর্মকর্তারা। গতকাল ডিবির রমনা বিভাগ সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

    তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রোজিনা ইসলামের বিরুদ্ধে নথি চুরি ও ছবি তোলার যে অভিযোগ রয়েছে বিষয়টি সত্য কি-না তাও খতিয়ে দেখছে ডিবি। ডিবির তদন্তে সব কিছু যেন পরিষ্কার ও নির্ভুলভাবে উঠে আসে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তদন্তকারী কর্মকর্তারা। এছাড়া প্রয়োজন হলে আসামি ছাড়া আরও লোকজনকে আদালতের অনুমতি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করবে ডিবি।

    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনের ডিসি এইচ এম আজিমুল হক জানান, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সাংবাদিক রোজিনা ইসলামের মামলার তদন্তের কাজ শুরু হয়েছে। আমরা সঠিকভাবে তদন্ত সম্পূর্ণ করেই আদালতে প্রতিবেদন জমা দেব। তদন্ত প্রতিবেদন সম্পূর্ণ হতে কত দিন লাগবে জানতে চাইলে তিনি বলেন, মামলার তদন্তের ওপর নির্ভর করছে আমরা কত দিনে শেষ করতে পারব। তবে ঠিক কত দিন লাগবে তা এখনো বলা যাচ্ছে না।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ