ঢাকা মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলম্বিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬৬ ‘এক-এগারোর’ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার আঞ্জুমান-ই-হেমায়েত-ই-ইসলামের সাবেক সহ সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল ফজল হাওলাদারের ‍ইন্তেকাল  বরিশালে স্বনির্ভর খাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়া হায়দার  ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে বিচার চাইলেন মা ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন
  • ঝড়ের কবলে গভীর সাগরে ৮ ট্রলার নিখোঁজ 

    ঝড়ের কবলে গভীর সাগরে ৮ ট্রলার নিখোঁজ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে এফবি আনোয়ার ও এফবি সুজন নামে দুটি মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ট্রলার থেকে সিরাজুল ইসলাম (৫০) ও সিদ্দিক প্যাদা (৫৫) নামে দুই জেলে নিখোঁজ রয়েছেন। 

    সোমবার (৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে পায়রা বন্দরের শেষ ফেয়ার বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধশতাধিক জেলে নিয়ে সাগরে এখনো নিখোঁজ রয়েছে মহিপুরের ৮টি মাছধরা ট্রলার।

    ট্রলারডুবির বিষয়টি নিশ্চিত করেছেন ওই দুই ট্রলারের মালিক আনোয়ার ও সুজন। এ ছাড়া ট্রলার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা। উদ্ধার জেলেদের মহিপুর স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    তারা জানান, গতকাল রাতে ঝড়ের কবলে পড়ে ২৪ জন জেলে নিয়ে তাদের ট্রলারদুটি ডুবে যায়। এ সময় অন্য একটি ট্রলারের সাহায্যে ২২ জেলেকে উদ্ধার করা হলেও নিখোঁজ হন সিরাজুল ও সিদ্দিক। 

    আলীপুর এলাকার মাঝি ইউনুস হোসেন বলেন, সোমবার দিবাগত গভীর রাতে হঠাৎ সমুদ্র উত্তল হয়ে ওঠে, প্রচণ্ড বাতাসে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। সাগরে টিকতে না পেরে আমরা কূলে ফিরে আসছি। সমুদ্র থেকে ফেরার পথে দুটি ট্রলার ডুবে গেছে।

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ