ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • এবার ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে থাকছে না নিষেধাজ্ঞা

    এবার ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে থাকছে না নিষেধাজ্ঞা
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদুল ফিতরে আন্তঃজেলা বা মহাসড়কে মোটরসাইকেল চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক পথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করা সংক্রান্ত মতবিনিময় সভায় আজ রবিবার দুপুরে তিনি বিষয়টি জানান।

    ওবায়দুল কাদের বলেন, ‘মহাসড়কে মোটরসাইকেলের কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকছে না। তাই এক জেলা থেকে অন্য জেলায় দুই চাকার এই যান নিয়ে চলাচল করা যাবে।’


    তিনি বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হয়নি। কোথাও কোথাও কমেছে, কিন্তু বন্ধ হয়নি। অনেক গাড়ি স্টেশন থেকে দূরে গিয়ে যাত্রী উঠায়। ইচ্ছা মতো ভাড়া নেয়।’ 

    তবে এর আগের বছর ঈদুল আজহায় ৭ দিন মোটরসাইকেল চালানো যাবে না বলে নির্দেশনা ছিল সড়ক বিভাগের।

    সেই নির্দেশনায় বলা হয়েছিল, যদি ঈদুল আজহার আগের তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না। ভাড়ায় চালিত মোটরসাইকেল শুধু রাজধানী ঢাকাসহ অনুমোদিত এলাকায় চলতে পারবে। এছাড়া এক জেলায় রেজিস্ট্রেশন করা মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না। কিন্তু এবার মোটরসাইকেল চলাচলে কোনো বিধিনিষেধ থাকছে না। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ