ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালা পরিপালন করবে ইসলামী আন্দোলন ‘গুপ্ত’ সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান বরিশ‍ালে নির্বাচনী জনসভায় স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জু’র নেতৃত্বে শত শত নেতাকর্মী যোগ দেন  বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে মালামাল পুড়ে ছাই ক্ষমতায় গেলে আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলে থাকতে হবে না যে দলের নেতা মা-বোনদের সম্মান করে না, তারা কখনো বেহেশতে যেতে পারবে? এক নজরে দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতার চিত্র ‘শিশুটিকে গরম খুন্তির সেঁকা দেওয়া হতো’, স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে মহিমান্বিত রজনী পবিত্র শব-ই বরাত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ৫০ টাকা
  • মেহেন্দিগঞ্জে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

    মেহেন্দিগঞ্জে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজীরহাট) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও বরিশাল জেলা সাংগঠনিক টিমের সদস্য আলহাজ মো. মিজানুর রহমান। 

    বৃহস্পতিবার সকাল ১১টায় মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কাজী মো. আনিসুল ইসলাম এর নিকট তার মনোনয়ন পত্র দাখিল করেন।

    এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ঢাকা তেজগাঁও থানা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, মেহেন্দিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. আবু মুসা, সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী শিকদার সহ দলীয় নেতৃবৃন্দ । 

    মনোনয়ন পত্র দাখিলের পূর্বে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মেহেন্দিগঞ্জ উপজেলাস্থ দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা শতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ