বরিশালে নির্বাচনী জনসভায় স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জু’র নেতৃত্বে শত শত নেতাকর্মী যোগ দেন

দীর্ঘ বিশ পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয় বরিশাল। মাঠে ছিল সাজ সাজ রব। বেলুন, ধানের শীষের প্রতীক ও দলীয় রঙে সেজেছে ঐতিহাসিক বেলস পার্ক মাঠ। ব্যানার-ফেস্টুন আর স্লোগানে পুরো সমাবেশস্থলজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
বুধবার সকালে নগরীর বিভিন্ন প্রবেশ পথ ধরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থল বেলস পার্ক মাঠে আসেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। দলীয় প্রধানের এ জনসভায় যোগ দেন বরিশাল বিভাগের ৬টি জেলা থেকে বাস মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহনে আসেন সেখানকার নেতারা।
জনসভায় শত শত নেতাকর্মীদের নিয়ে যোগ দেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান মঞ্জু।
পিরোজপুর থেকে সমাবেশে যোগ দিতে আসা ষাটোর্ধ্ব বয়সী বিএনপির কর্মী নুরুল ইসলাম ও জুনায়েদ কবীর বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছি। তার শাসনামল দেখেছি। তখন থেকেই আমরা বিএনপির রাজনীতি করে আসছি। এরপর বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছি। সেই স্মৃতি জড়িয়ে এখন তারেক রহমানের সঙ্গে কাজ করব। কিছুটা কষ্ট হলেও দলীয় প্রধানকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাইনি।
এদিকে জনসভায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর ছিল। জনসভাস্থল, বিভিন্ন সড়ক, নগরীর প্রবেশ মুখে পোশাকধারী ও সাদাপোশাকে পুলিশ দায়িত্ব পালন করেন।
এইচকেআর