ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা বরিশালে ১০ দফা দাবিতে এবি পার্টির স্মারকলিপি  গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে লিগ্যাল নোটিশ আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজ ব্যাংকের টাকা চুরি মামলায় গণঅধিকার পরিষদ নেতা গ্রেফতার বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা বরিশালে সেপ্টেম্বরে ৪৭১ অপরাধ সংঘটিত, ধর্ষণের ঘটনা কমলেও আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা ঝালকাঠিতে বিদ্যালয়ের মাঠে নির্মাণ সামগ্রী, নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ মঠবাড়িয়ায় ট্রলি ব্যাগের ভেতর থেকে ৪ কেজি উদ্ধার, আটক ১  শহরে যানজট ও দুর্ঘটনা কমাতে হলে নির্দিষ্ট আইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অটোরিকশা চালাতে হবে
  • উজিরপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক  

    উজিরপুরে ইয়াবাসহ মাদক কারবারি আটক  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ । গতকাল রোববার উপজেলার সাতলা বড় ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। 

    আটকৃত হলো, কোটালিপাড়া উপজেলার কান্দি এলাকার বিষ্নু অধিকারির ছেলে অনুপম অধিকারি (২৮)। 

    জানা যায়, জেলা ডিবি পুলিশের একটি টিম রোববার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাতলা বড় ব্রিজ এলাকায় অভিযান চালান। 

    এসময় ১০০ পিস ইয়াবাসহ অনুপম অধিকারিকে আটক করে। পরে  ডিবি পুলিশের সাব ইনেসপেক্টর মিজানুর রহমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে উজিরপুর পুলিশের কাছে সোপর্দ করে। 

    উজিরপুর মডেল থানার ওসি তদন্ত তৌহিদুজ্জামান সোহাগ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটকৃতকে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ