ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • পটুয়াখালীতে বঙ্গবন্ধুর দুই ম্যুরাল ভাঙচুর

    পটুয়াখালীতে বঙ্গবন্ধুর দুই ম্যুরাল ভাঙচুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।  

    বুধবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে জেলা পরিষদ ও র‍্যাব ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

    সংশ্লিষ্টরা জানায়, রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে জেলা পরিষদের সামনে জনতার ভিড় বাড়তে থাকে। পরে একত্রিত হয়ে তারা বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করেন। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে র‍্যাব ক্যাম্পের দিকে অগ্রসর হন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং র‍্যাব ক্যাম্প সংলগ্ন ম্যুরালেও ভাঙচুর চালান।

    বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলোর উপস্থিতি ২৪-এর গণ-আন্দোলনের চেতনাকে কলুষিত করে। আমাদের শহরে এর কোনো জায়গা নেই। ভবিষ্যতে যেকোনো স্বৈরাচারের প্রতীক এভাবেই গুঁড়িয়ে দেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ