ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • পদত্যাগ করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক

    পদত্যাগ করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক
    ড. সৈয়দ জামিল আহমেদ । ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ। আজ (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি অতিমাত্রায় নিয়ন্ত্রণের অভিযোগ তুলে নিজেই পদত্যাগের কথা জানিয়েছেন।

    জামিল আহমেদ বলেন, আমি ৯ সেপ্টেম্বর শিল্পকলার ডিজি হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। অনেক স্বপ্ন ছিল আমার শিল্পকলা নিয়ে। দেশের সবশ্রেণির মানুষকে শিল্প ও সংস্কৃতি চর্চার সঙ্গে সম্পৃক্ত করতে চেয়েছিলাম। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সেভাবে সহযোগিতা আসেনি।

    তিনি আরও বলেন, আমাকে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে “আদিবাসী” শব্দটি ব্যবহার করা যাবে না। আমি এটা মানবো না। আমি সরে যাচ্ছি। আমি চাই আদিবাসীদের অধিকার ও সম্মান অক্ষুণ্ন থাকুক।’ বক্তব্য শেষে তিনি সংস্কৃতি সচিবের হাতে পদত্যাগপত্র তুলে দিয়ে নিজের দায়িত্বের ইস্তফা দিয়েছেন।

    এর আগে গেল ৯ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পান নাট্যনির্দেশক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। তাকে দুই বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। নভেম্বরে তাকে সচিব পদমর্যাদা দেয়া হয়েছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ