ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল-৫ আসনে এগিয়ে সরোয়ার, দ্বিতীয় স্থানে ফয়জুল করীম ঝালকাঠিতে কাস্টিং হয়েছে ৫৭ দশমিক ৯০ শতাংশ ভোট, চলছে গণনা মঠবাড়িয়ায় ভোট দিয়ে কেন্দ্রে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধ  ঝালকাঠিতে জাল ভোটের দায়ে নারীকে ২ বছরের কারাদণ্ড উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা পটুয়াখালীতে অর্ধকোটি টাকাসহ আটক স্বেচ্ছাসেবক দলের নেতা উজিরপুরে জামায়াতের আমিরের সঙ্গে বৈঠকের অভিযোগে ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত পটুয়াখালীতে জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার চেষ্টা, আটক ৩ মুলাদীতে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা আটক  ভোলায় ককটেল ফাটিয়ে ব্যালট ছিনতাই, দেড় ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু
  • দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে ওরা গোপন বৈঠক করে: চরমোনাই পীর

    দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে ওরা গোপন বৈঠক করে: চরমোনাই পীর
    নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ইসলামী আন্দোলন এখন একা নয়, ওরা একা হয়ে গেছে। আমরা দেশকে ভালোবাসি। আর ওরা এই দেশকে ভালোবাসার নামে গোপনে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে।

    শনিবার বিকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং আমতলি মাদ্রাসা মাঠে মুন্সীগঞ্জ-২ আসনে দলের প্রার্থী কেএম বিল্লাল হোসাইনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

    চরমোনাই পীর বলেন, জুলাই অভ্যুত্থানের পরে এক শ্রেণির ক্ষমতালোভীরা এককভাবে ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখা শুরু করলো। আমরা সরল মনে পথ চলতে ছিলাম। তারা ষড়যন্ত্রের মাধ্যমে সেখানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জাল তৈরি করলো। যারা ইসলামের সাইনবোর্ড লাগিয়ে ষড়যন্ত্র করেছিল, শরিয়া আইনে তারা দেশ পরিচালনা করবে না।

    তিনি বলেন, ‘তারা (জামায়াত) ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসলাম প্রিয় মানুষ ওদের ছেড়ে আমাদের সঙ্গে চলে এসেছে। ওরা একা হয়ে গেছে।

    তিনি আরও বলেন, আমাদের সঙ্গে আরও যে ইসলামী দলগুলো ছিল তাদের উল্লেখযোগ্য নেতাদের আসনে তারা প্রার্থী রাখে নাই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি আসনে তারা প্রার্থী দিয়েছেন। মানে তাদের আটকালো আর আমাদের বের করলো।
     
    এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী কে এম বিল্লাল হোসাইনের জন্য ভোট দেয়ার আহ্বান জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ