ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও লাখ লাখ মানুষকে ক্ষুধার দিকে ঠেলে দেবে  বাবুগঞ্জে ২৩শ লিটার জ্বালানি তেল জব্দ করলো এনএসআই টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী দেশে মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী উজিরপুরে প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন জরাজীর্ণ সেতুতে বাঁশ দিয়ে জোড়াতালি দিয়ে চলছে পারাপার আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ নলছিটিতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার বাউফলে জেলেদের চাল বিতরণে অনিয়ম, চেয়ারম্যান অবরুদ্ধ
  • উজিরপুরে জামায়াতের আমিরের সঙ্গে বৈঠকের অভিযোগে ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত

     উজিরপুরে জামায়াতের আমিরের সঙ্গে বৈঠকের অভিযোগে ২ সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে এক ভোটকেন্দ্র থেকে বাইরে বের হওয়ার অভিযোগে ২ সহকারী প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনা উপজেলার হাবিবপুর ভোটকেন্দ্রের।

    স্থানীয়রা জানান, উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় (৬৩) কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন মো. ওবায়েদুল এবং আয়েশা নামের দুই শিক্ষক। বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রিজাইডিং অফিসারকে অবহিত না করে তারা ওই কেন্দ্র থেকে বের হন।

    স্থানীয়রা অভিযোগ করে বলেন, ওই দুই সহকারী প্রিজাইডিং অফিসার উপজেলা জামায়াতের আমিরের বাসায় গিয়ে গোপন বৈঠক করেন। বাসা থেকে বের হওয়ার পর ২ জনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজাকে খবর দেন তারা। অভিযোগ পেয়ে আলী সুজা ওই দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করে নতুন ২ জনকে নিয়োগ দেন।

    এ বিষয়ে অভিযুক্ত দুই সহকারী প্রিজাইডিং অফিসার জামায়াতের উপজেলা আমিরের বাসায় বৈঠক করার কথা অস্বীকার করে বলেন, তারা খাবার খেতে বাইরে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তাদের বরখাস্ত করে নতুন ২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, কেন্দ্রে প্রবেশের পর প্রিজাইডিং অফিসারের অনুমতি না নিয়ে কেন্দ্র থেকে বের না হওয়ার নিয়ম রয়েছে। একদিকে তারা নিয়ম ভঙ্গ করেছেন, অন্যদিকে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ কারণে তাদের সহকারী প্রিজাইডিং অফিসার পদ থেকে বরখাস্ত করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ