ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬

Motobad news

আমতলীতে একশো টাকার বিরোধে হামলায় আহত সজীব মারা গেছে

আমতলীতে একশো টাকার বিরোধে হামলায় আহত সজীব মারা গেছে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরগুনার আমতলীতে ধানের কুড়া ক্রয়কে কেন্দ্র করে ঈদের দিন ৬ জনকে কুপিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  মো.সজীব (২৩) রোববার (২৯ মার্চ) রাত দেড় টায়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান।

নিহতের ভাই মো. হাসান বলেন, তার পিতা আয়নালী আকন ও একই গ্রামের মো. সোনা মিয়া প্যাদার সাথে ধানের কুড়াক্রয়ের ১০০ টাকা নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে ২১ মার্চ শনিবার সকালে সোনা মিয়া প্যাদা তোতা মিয়া, আতাহার প্যাদা, বশির প্যাদা, বেল্লাল প্যাদা মেহেদী হাসান, মাসুম প্যাদা, সোহেল প্যাদা, জিহাদ হোসেনসহ ৮/৯জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র, দা, রামদা, ছেনা, বাঁশের লাঠি নিয়া বাড়ীতে প্রবেশ করে বসত ঘরে ঢুকে ভাংচুর করে ও আয়নালী আকন, সজিব, আল-আমিন, রহুল আমিন ও রোকেয়া বেগমকে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। 

আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসেন।হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে প্রেরণ করেন।

সেখানে ভর্তি করার পরে তাদের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাদের শের-ই-বাংলা হাসপাতালে কর্তৃপক্ষ আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

আহতদের মধ্যে মো. সজিব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।  চিকিৎসাধীন অবস্থায় ২৯ মার্চ রাতে মারা যায়। 

এই  মারামারির ঘটনায় ২২ মার্চ রাতে উল্লেখিত সন্ত্রাসী মো. সোনা মিয়াপ্যাদাকে  প্রধান আসামি করে ১৩ জনসহ ৮/৯ জন অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে  নিহতের  ভাই মো. রুহুল আমিন  বাদী হয়ে আমতলী থানায় মামলা দায়ের করেন। 

আমতলী থানার অফিসার ইনচার্জ  মো. জাহাঙ্গির হোসেন জানান,  মামলার এক আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ৮ জন জামিনে রয়েছে। পলাতক  ৪ আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। 
 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন