ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বৈষম্য এরাতে পরীক্ষায় পরিবর্তন আনার চিন্তা চলছে শিরীন শারমিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ আটক সেই জামায়াত কর্মী বিবি সাওদার জামিন অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগের তদন্ত করবে সরকার পিরোজপুরে প্রেমিকার বাড়িতে ধরা যুবক, বিয়ের দাবিতে আরেক তরুণীর বিদ্রোহ! লালবাগে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো শিরীন শারমিন চৌধুরীকে বরিশালে এখনও চাহিদা অনুযায়ী মিলছে না জ্বালানি তেল সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দুই দিনের রিমান্ড আবেদন শেবাচিমে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৭৮ ভোলায় দলীয় নারী কর্মী গ্রেফতারের ঘটনায় জামায়াতে আমিরের ফেসবুক পোস্ট
  • পিরোজপুরে প্রেমিকার বাড়িতে ধরা যুবক, বিয়ের দাবিতে আরেক তরুণীর বিদ্রোহ!

    পিরোজপুরে প্রেমিকার বাড়িতে ধরা যুবক, বিয়ের দাবিতে আরেক তরুণীর বিদ্রোহ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছে দিগন্ত মিস্ত্রি (২২) নামে এক যুবক। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় ঘটনাটি ঘিরে নতুন মোড় নেয়, যখন আরেক তরুণী থানায় এসে দিগন্তকে বিয়ের দাবি জানান।

    (৫ মার্চ) রোববার মধ্যরাতে উপজেলার ৫ নম্বর জলাবাড়ি ইউনিয়নের ইদেলকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দিগন্তকে থানায় আনার পর সোমবার সকালে তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, জলাবাড়ি গ্রামের এক তরুণীর সঙ্গে দিগন্তের প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। ঘটনার রাতে ওই তরুণীর সঙ্গে দেখা করতে গেলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে মেয়েটির স্বজন ও এলাকাবাসী তাদের বিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে দিগন্ত এতে আপত্তি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

    দিগন্ত প্রেমিকার বাড়িতে গিয়ে ধরা পড়েছে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলার ধলহার গ্রাম থেকে তার আরেক প্রেমিকা থানায় হাজির হন। তিনি দিগন্তকে বিয়ে করার দাবি জানান। কিন্তু এরই মধ্যে জলাবাড়ির ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশ দিগন্তকে পিরোজপুর আদালতে পাঠিয়ে দিলে ওই তরুণী কান্নায় ভেঙে পড়েন। স্থানীয় মানিক চৌকিদার জানান, দীর্ঘদিন ধরে দিগন্ত ওই তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন এবং প্রায়ই এলাকায় যাতায়াত করতেন।

    স্থানীয়দের অভিযোগ, দিগন্ত মিস্ত্রি এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে। এর আগে তার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল বলে জানা গেছে। তিনি ধলহার এলাকার সাবেক চৌকিদার ভাবেন্দ্রনাথ মিস্ত্রি ওরফে মন্টু মিস্ত্রির ছেলে।

    নেছারাবাদ থানার উপপরিদর্শক (এএসআই) মো. নাজমুল হাসান বলেন, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ