ঢাকা বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • উপকূলের নিরাপত্তা ও নির্বাচনে নৌবাহিনীর ভূমিকা প্রশংসনীয়: নৌপ্রধান বরিশালে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩৭ হাজার টাকা জরিমানা মোবাইল প্রযুক্তিতে আস্থার প্রতীক ভোলার মেয়ে মহিমা ঝালকাঠিতে মোটর চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত চোর মুলাদীতে জেলেসহ নৌকা ডুবিয়ে দিল নৌ পুলিশ, বিক্ষোভ টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম
  • ভোলায় দলীয় নারী কর্মী গ্রেফতারের ঘটনায় জামায়াতে আমিরের ফেসবুক পোস্ট

    ভোলায় দলীয় নারী কর্মী গ্রেফতারের ঘটনায় জামায়াতে আমিরের ফেসবুক পোস্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা পৌরসভার নারী কর্মী সাওদা সুমিকে গ্রেফতারে ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ ঘটনা ‘নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘লজ্জা, লজ্জা!’ (০৭ এপ্রিল) মঙ্গলবার সকাল ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

    এতে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘জামায়াত কর্মী সাওদা সুমির সঙ্গে যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে, তা নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে।’ তিনি লেখেন, ‘ফ্যাসিবাদীরা সকল যুগেই নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য প্রতিবাদী জনগণের কণ্ঠ নির্লজ্জ ও নিষ্ঠুরভাবে স্তব্ধ করতে চায়। পরিণতিতে তাদের কণ্ঠই স্তব্ধ হয়ে যায়।’

    পোস্টের শেষে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘জানি না, অন্তরে যারা ফ্যাসিবাদ লালন করে, তারা অতীত থেকে শিক্ষা নেবে কি না। লজ্জা, লজ্জা!’ এর আগে গত ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জামায়াতের এই নারী কর্মীর গ্রেপ্তার ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ