ঢাকা শনিবার, ১১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

লেবাননের ভূমিতে ইসরাইলের হামলায় বাংলাদেশি নারীর মৃত্যু 

লেবাননের ভূমিতে ইসরাইলের হামলায় বাংলাদেশি নারীর মৃত্যু 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

লেবাননে ইসরাইলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়েছে ঢাকা। (১১ এপ্রিল) শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ লেবাননে সাম্প্রতিক ইসরাইলি হামলার নিন্দা জানায়, যে হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ও আহত হয়েছে। যা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে।

‘বৈরুতে ইসরাইলি হামলায় দিপালী বেগমের মর্মান্তিক মৃত্যুরও নিন্দা জানায় বাংলাদেশ। বাংলাদেশ সরকার তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে শোকাহত পরিবারের এই কঠিন সময়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করছে।’

এতে আরও বলা হয়েছে, ‘লেবাননে বাংলাদেশ দূতাবাস দিপালীর পরিবারের সাথে যোগাযোগ করছে এবং পরিস্থিতি অনুযায়ী তাঁর মৃতদেহ দেশে ফিরিয়ে আনা হবে।’
 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ