ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু

    শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ভয়াবহ রূপ নিচ্ছে অতিসংক্রামক রোগ হাম। গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ (৯ এপ্রিল) বৃহস্পতিবার হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। একই সময়ে বিভাগজুড়ে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ১৩ জনে। সদ্য মারা যাওয়া দুই শিশু হলো- বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের পান্না খানের পাঁচ মাস বয়সি ছেলে মো. ইমাম এবং বরগুনার আমতলী উপজেলার আবু বক্করের নয় মাস বয়সি ছেলে আবু সালেহ।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮ জন হাম আক্রান্ত শিশুকে ভর্তি করা হয়েছে। বর্তমানে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৯১ জন শিশু। চলতি বছরের ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালে মোট ৩১০ জন শিশু চিকিৎসা নিয়েছে। হাসপাতালের সহকারী পরিচালক আব্দুল মোনায়েম সাদ বলেন, ‘প্রতিদিনই হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।’

    এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে দেয়া তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৭৫১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৬৯ জন শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৭২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬১ জন। তবে একই সময়ে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হওয়ায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ