ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ

    দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে কর্মহীন জেলেদের জন্য সরকারি  বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

    রোববার (১৯ এপ্রিল) উপজেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন  হাজিপুর ইউনিয়নের কার্ডধারি জেলেদের মধ্যে ৮০ কেজি করে চাল বিতরণ করার সরকারি নির্দেশনা  থাকলেও সেক্ষেত্রে প্রতিজন জেলেকে  ৫০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। 

    হাজীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের জেলে হাবিবুল্লাহ, ইমরান, বাবুল, মনির, বসির, কামাল, ৮ নম্বর ওয়ার্ডের জেলে  নুরুজ্জামান, ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল জব্বার জানান, প্রতিজন জেলেকে ৫০ কেজির হুক লাগানো ছেঁড়া ১ বস্তা করে চাল বিতরণ করা হয়েছে। 

    জেলেদের এসব অভিযোগ অস্বীকার করে হাজীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুর বেগম জানান, আমি মহিলা মানুষ। চাল বিতনের জন্য সাবেক চেয়ারম্যান ফারুক তালুকদার ও পরিষদের সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা ৭৫ কেজি করে চাল দিয়েছে।

    এ ব্যাপারে সচিব মো. ইব্রাহিমকে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি। দৌলতখান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান জানান, হাজিপুর  ইউনিয়নের ৪৪২ জন নিবন্ধিত জেলের জন্য ৮০ কেজি করে ৩৫. ৩৬০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।   
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ