ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে লাশবাহী অ্যাম্বুলেন্স ও ইজিবাইকে সংঘর্ষে আহত ৭ জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষাসহ সব কার্যক্রম  কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে কৃষক কার্ডসহ সরকারের বহুমুখী পরিকল্পনা দুদকের মামলায় রেকর্ড, ইউনূস সরকারের দেড় বছরে প্রায় এক হাজার মামলা জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটের ব্যাগ-পোশাক দেবে সরকার ৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার মুক্তি পেলেন দেড় মাসের বাচ্চার মা সেই যুব মহিলা লীগ নেত্রী আগামীকাল বাসের নতুন ভাড়া নির্ধারণ  বরগুনায় ভুয়া চিকিৎসককে পাড়করাও, জেল-জরিমানা
  • বরগুনায় ভুয়া চিকিৎসককে পাড়করাও, জেল-জরিমানা

    বরগুনায় ভুয়া চিকিৎসককে পাড়করাও, জেল-জরিমানা
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে ভুয়া চিকিৎসক আমির হোসেন খানকে এক মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজানপাড়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে এ আদেশ দেন।

    আমির হোসেন খান দীর্ঘদিন ধরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজানপাড়া এলাকায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে একটি দোকান ঘরে ‘আল-আমিন ফার্মেসি’ নামে সাইনবোর্ড সাঁটিয়ে নিজেকে এমবিএস ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে কথিত ওই চিকিৎসককে হাতেনাতে আটক করেন। এ সময় তিনি স্বীকার করেন যে তাঁর কোনো সনদ নেই। তিনি কোনো দিন মেডিকেলে পড়ালেখাও করেননি। পরে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ডাদেশ আদেশ দেন।

    স্থানীয় বাসিন্দা শুভ বলেন, দীর্ঘদিন ধরে এই ব্যক্তি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি, এমন অভিযান অব্যাহত থাকুক যাতে ভবিষ্যতে কোনো ভুয়া চিকিৎসক নিজেকে ডাক্তার হিসেবে দাবি করে মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে।

    এ বিষয়ে তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে একজন ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমির হোসেন স্বীকার করেন যে তাঁর কোনো সনদ নেই। তিনি কোনো দিন মেডিকেলে পড়ালেখাও করেননি। পরে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা এবং এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ