ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বাকেরগঞ্জে শিক্ষক কর্তৃক মাদরাসা শিক্ষার্থীকে অমানুষিক নির্যাতন

    বাকেরগঞ্জে শিক্ষক কর্তৃক মাদরাসা শিক্ষার্থীকে অমানুষিক নির্যাতন
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে ফয়জুল করিম মুছা (৮) নামের এক মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ওই শিক্ষক মো. সোয়াইব হোসেন আত্মগোপনে রয়েছেন।

    গত সোমবার রাত ৭টার দিকে উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আল কারিম হিফজুল কোরআন নুরানি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ফয়জুল করিম মুছা বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মো. রুহুল আমিন মুন্সীর ছেলে।

    শিশুটির মা মুক্তা বেগম বলেন, ছেলের অসুস্থতার খবর পেয়ে তিনি (২১ এপ্রিল) মঙ্গলবার সকালে ওই মাদ্রাসায় যান। গিয়ে ছেলের কাছে বিস্তারিত শোনেন এবং তার শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট দেখতে পান। পরে তিনি ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। এ ঘটনায় তিনি অভিযুক্ত শিক্ষক মো. সোয়াইব হোসেন ও মাদ্রাসার পরিচালক মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

    অভিযুক্ত শিক্ষক মো. সোয়াইব হোসাইনের বক্তব্য জানতে মাদ্রাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। এমনকি তার মোবাইল ফোনে কল করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই কল কেটে দেন।

    মাদ্রাসার পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ঘটনাটি আমরা নিজেরাই সমাধানের চেষ্টা করছি। তবে মাদ্রাসাটিতে শিক্ষার্থীদের ওপর নিয়মিত নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন তিনি।

    বাকেরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন বলেন, শিক্ষার্থীদের ক্লাসে বেত্রাঘাতের কোনো সুযোগ নেই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ