ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • সংসদে এসে উচ্ছ্বসিত পটুয়াখালীর ৫০ শিক্ষার্থী

    সংসদে এসে উচ্ছ্বসিত পটুয়াখালীর ৫০ শিক্ষার্থী
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলার শিক্ষাঙ্গণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তাঁর উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থী সরাসরি জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ পেয়েছেন।

    ২৯ এপ্রিল বুধবার শিক্ষামূলক সফরের অংশ হিসেবে ওই শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংসদ ভবনের গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন শফিকুল ইসলাম মাসুদ। এর আগে সংসদ ভিজিট শাখা থেকে ওই শিক্ষার্থীদের জন্য পরিদর্শনের অনুমতি নেন এমপি মাসুদ। ভবনের স্থাপত্য, অধিবেশন কক্ষ, কার্যপ্রণালীসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন তিনি। বেলা ৩টায় গ্যালারিতে বসে সরাসরি অধিবেশন উপভোগ করার সুযোগ পান এসব শিক্ষার্থীরা। 

    সংসদ অধিবেশন পর্যবেক্ষক টিমের সদস্য বাউফল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জারা বলেন, আমি কখনো ভাবিনি এত অল্প বয়সে সংসদ ভবন দেখার সুযোগ পাব। এটি আমার জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। 

    একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাইশা বলেন, বইয়ের পাতায়, খবরের কাগজে আর টেলিভিশনের পর্দায় সংসদ ভবন দেখেছি। আর আজকে সরাসরি দেখলাম। আজকের দিনটি আমার জীবনের অন্যতম সেরাদিন। সরাসরি সংসদ দেখা যেন স্বপ্নপূরণের মতো। 

    সংসদ ভবন পরিদর্শন শেষে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, আজকের এই তরুণরাই আগামী দিনে নেতৃত্ব দেবে। ভবিষ্যতে এরাই সংসদে বসে দেশ পরিচালনা করবে। তাদের মধ্য থেকেই তৈরি হবে দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব।

    তিনি বলেন, আমাদের দেশে নেতৃত্বের অভাব নেই, কিন্তু নৈতিকতার সংকট রয়েছে। যদি এই তরুণরা সেই নৈতিক মূল্যবোধ ধারণ করতে পারে, তবে এরাই হবে প্রকৃত সফল মানুষ। একটি মাদকমুক্ত, জ্ঞানভিত্তিক ও দুর্নীতি-চাঁদাবাজিমুক্ত আদর্শ বাউফল গড়তে শিক্ষার্থীদের আজকের সংসদ অধিবেশন পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ