ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় বিএনপি নেতাদের নির্দেশে সাংবাদিকের ওপর হামলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মিলছে ইলিশ, বিপাকে ৩ লাখ জেলে মসজিদে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পর্শে যুবদল নেতার মৃত্যু গৌরনদীতে ঋণে জর্জরিত মোমবাতি কেমিক্যাল মালিকের আত্মহত্যা পবিপ্রবিতে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় মহিলা দল নেত্রী বহিষ্কার আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে পারছেন মির্জা আব্বাস দুধের শিশুসহ মা কারাগারে, ফটকে দাঁড়িয়ে ছিল অবুঝ দুই সন্তান বরিশাল প্রেসক্লাব থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘এশিয়া পোস্ট’ অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি
  • গৌরনদীতে ঋণে জর্জরিত মোমবাতি কেমিক্যাল মালিকের আত্মহত্যা

    গৌরনদীতে ঋণে জর্জরিত মোমবাতি কেমিক্যাল মালিকের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্যবসায় লোকসানের কারণে ঋণের দায়ে জর্জরিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যালের মালিক মানিক চক্রবর্তী (৪৬)।

    সোমবার (১২ মে) সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সবার অজান্তে বসত ঘরের পাশের একটি আম গাছের সাথে গলায় ফাঁস লাগিয়ে সে (মানিক) আত্মহত্যা করেছেন।

    নিহত মানিক চক্রবর্তী শাওড়া গ্রামের মৃত জীবন কৃষ্ণ চক্রবর্তীর ছেলে।

    স্থানীয় ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, মানিক চক্রবর্তী দীর্ঘদিন থেকে রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যাল নামের একটি কোম্পানি পরিচালনা করে আসছিল। সম্প্রতি ব্যবসায়িক লোকসানের কারণে তিনি (মানিক) বিপুল পরিমাণ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। পাওনাদারদের চাপের কারণে তিনি (মানিক) কয়েক দিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েন।

    সূত্রে আরও জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটার দিকে পরিবারের সবার অজান্তে বসতঘরের পাশের একটি আম গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে মানিক চক্রবর্তী আত্মহত্যা করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

    গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ