বরিশাল প্রেসক্লাব থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘এশিয়া পোস্ট’

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে নতুন গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর বরিশালে উদ্বোধনী করা হয়েছে। এ উপলক্ষে (১১ মে) সোমবার সকালে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনা সভা শেষে কেক কেটে তাদের এ অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
এশিয়া পোস্টের বরিশাল ব্যুরো প্রধান শাকিল মাহমুদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় অতিরিক্ত কমিশনার সোহরাব হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ শরফুদ্দীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বরিশালের সিনিয়র তথ্য কর্মকর্তা আহসান কবির, বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, জেলা পুলিশের অফিসার সাইদুর রহমান, বরিশাল জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ (বাবলু), ইসলামী আন্দোলনের নেতা নাসিরসহ এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা, সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে এশিয়া পোস্ট এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি এশিয়া পোস্ট এর মঙ্গল কামনাও করেন তাঁরা।