ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে বরিশালে কেককাটা ও আলোচনা সভা

    এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে বরিশালে কেককাটা ও আলোচনা সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে নতুন গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর বরিশালে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  এ উপলক্ষে সোমবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

    উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মো. শরফুদ্দীন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার,  বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও  আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশালের সিনিয়র তথ্য কর্মকর্তা আহসান কবির,  জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক, সাজ্জাদ পারভেজ, জেলা পুলিশের অফিসার সাইদুর রহমান, বরিশাল জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ (বাবলু), ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা অ্যাডভোকেট নাসিরসহ, এনসিপি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন ও সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। 

    সঞ্চালনা করেন এশিয়া পোস্টের বরিশালের ব্যুরো প্রধান শাকিল মাহমুদ। 

    আলোচনা সভায় বক্তারা, সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে এশিয়া পোস্ট এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন। পাশাপাশি এশিয়া পোস্ট এর মঙ্গল কামনা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ