ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • পিরোজপুর পৌর নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা

    পিরোজপুর পৌর নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে মইনুল আহসান মুন্নাকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। (১০ মে) রবিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাঁর নাম ঘোষণা করে দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি।

    মইনুল আহসান মুন্না পিরোজপুর পৌরসভার সাবেক কমিশনার, ক্রীড়া সংগঠক, শিক্ষক মরহুম আব্দুল আজিজ হাওলাদারের পুত্র। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স-মাস্টার্স পাশ করেছেন। শিক্ষাজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)’র মিলনায়তন সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন।

    এছাড়াও তিনি পিরোজপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালে স্বেচ্ছায় রাজনীতি ছেড়ে তিনি সামাজিক অঙ্গনে পথচলা শুরু করেন।  পিরোজপুর জেলা উন্নয়ন নাগরিক কমিটি, বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ, গ্রীন ফোর্স বাংলাদেশ, টিআইবি-সনাক, রিকসহ একাধিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

    এছাড়াও তিনি রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। পিরোজপুর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে মইনুল আহসান মুন্নার নাম ঘোষণা করায় এলাকাবাসী এনসিপিকে স্বাগত জানিয়েছে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ