ঢাকা সোমবার, ১১ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল প্রেসক্লাব থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘এশিয়া পোস্ট’ অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি পিরোজপুর পৌর নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা পদোন্নতির দাবিতে ববিতে চলছে শাটডাউন, প্রতি কক্ষে শিক্ষকদের তালা বরিশাল জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, একজনকে ক্লোজড সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা রুপার জামিন বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে প্রকাশে নিষেধাজ্ঞা দিল হাইকোর্ট হঠাৎ বরিশালে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
  • পিরোজপুর পৌর নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা

    পিরোজপুর পৌর নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে মইনুল আহসান মুন্নাকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। (১০ মে) রবিবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাঁর নাম ঘোষণা করে দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি।

    মইনুল আহসান মুন্না পিরোজপুর পৌরসভার সাবেক কমিশনার, ক্রীড়া সংগঠক, শিক্ষক মরহুম আব্দুল আজিজ হাওলাদারের পুত্র। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স-মাস্টার্স পাশ করেছেন। শিক্ষাজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)’র মিলনায়তন সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন।

    এছাড়াও তিনি পিরোজপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালে স্বেচ্ছায় রাজনীতি ছেড়ে তিনি সামাজিক অঙ্গনে পথচলা শুরু করেন।  পিরোজপুর জেলা উন্নয়ন নাগরিক কমিটি, বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী সংসদ, গ্রীন ফোর্স বাংলাদেশ, টিআইবি-সনাক, রিকসহ একাধিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

    এছাড়াও তিনি রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। পিরোজপুর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে মইনুল আহসান মুন্নার নাম ঘোষণা করায় এলাকাবাসী এনসিপিকে স্বাগত জানিয়েছে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ