ঢাকা মঙ্গলবার, ১২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় বিএনপি নেতাদের নির্দেশে সাংবাদিকের ওপর হামলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মিলছে ইলিশ, বিপাকে ৩ লাখ জেলে মসজিদে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পর্শে যুবদল নেতার মৃত্যু গৌরনদীতে ঋণে জর্জরিত মোমবাতি কেমিক্যাল মালিকের আত্মহত্যা পবিপ্রবিতে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় মহিলা দল নেত্রী বহিষ্কার আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে পারছেন মির্জা আব্বাস দুধের শিশুসহ মা কারাগারে, ফটকে দাঁড়িয়ে ছিল অবুঝ দুই সন্তান বরিশাল প্রেসক্লাব থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘এশিয়া পোস্ট’ অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি
  • পবিপ্রবিতে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় মহিলা দল নেত্রী বহিষ্কার

    পবিপ্রবিতে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় মহিলা দল নেত্রী বহিষ্কার
    হেলানা খানম। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় এবার বহিষ্কার করা হয়েছে পটুয়াখালী জেলা মহিলা দলের সদস্য হেলানা খানমকে।

    মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পটুয়াখালী জেলা কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে হেলানা খানমকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমা ও সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

    এর আগে একই ঘটনায় গতকাল দুমকি উপজেলা যুবদলের দুই নেতা আহসান ফারুক ও সুলতান শওকত হোসেনকে বহিষ্কার করা হয়। পাশাপাশি বিএনপি দুমকি উপজেলা শাখার কোষাধ্যক্ষ বশির উদ্দিন ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজীকে থেকে বহিষ্কার করেছে।

    উল্লেখ্য, সোমবার সকালে পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ ১০ জন আহত হন। আন্দোলনকারীদের অভিযোগ, বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করে তাদের ওপর হামলা চালায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ