পলাশপুরে তিন নারীসহ আটক চার, ২৭১ পিস ইয়াবা উদ্ধার

বরিশাল নগরীর পলাশপুর এলাকা থেকে তিন নারীসহ চার মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৭১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ মে) দুপুর সোয়া ২ টায় পলাশপুর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেল। আটককৃতরা হলেন, নগরের কাউনিয়া জামাইগলির নুরু মিয়া ওরফে রুহুল আমিন (৩০), মোসা. সোহাগী (২৭), মোসা. কমলা বেগম (৪১), মোসা. জুঁই আক্তার ওরফে জুলি (২৭)।
পুলিশ জানায়, শনিবার দুপুরে কাউনিয়া থানার এসআই মো. সাইফুল্লাহের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই তিন মাদক ব্যসায়ীকে আটক করে তাদের কাছ থেকে ২৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে কাউনিয়া থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশ।
এইচকেআর