ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে জমি বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩ আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার দেশের ইতিহাস, স্বাধীনতা ও দেশপ্রেম সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে: সোহেল মনজুর বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে মারামারি  মুশফিককে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হৃদয়ের ভোলা-লক্ষ্মীপুর নৌপথে একাধিক ডুবোচর, ৩ ঘণ্টার পথ যেতে লাগে ৫ ঘণ্টা বরগুনার বিষখালী নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ সড়ক দুর্ঘটনায় নিহত হলে সর্বনিম্ন ৫ লাখ, আহতরা পাবেন ১ লাখ টাকা রমজানের আগেই ছোলার দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা বরিশালে মাদক ও কিশোর গ্যাং দমনে পুলিশের সাঁড়াশি অভিযান
  • কুয়াকাটা সৈকতে মিললো বিরল প্রজাতির ‘অলিভ রিডলি’ কচ্ছপ

    কুয়াকাটা সৈকতে মিললো বিরল প্রজাতির ‘অলিভ রিডলি’ কচ্ছপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বিরল প্রজাতির একটি জীবিত ‘অলিভ রিডলি’ সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে সৈকতের ডিসি পার্ক সংলগ্ন এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (IUCN) এ প্রজাতিটিকে ঝুঁকিপূর্ণ প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে।

    স্থানীয় সূত্র জানায়, সকালে সৈকতে হাঁটার সময় সাইফুর ইসলাম নামে এক আলোকচিত্রী কচ্ছপটিকে ঢেউয়ের ধারে দুর্বল অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি পরিবেশবাদী সংগঠন ‘উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন’–কে (উপরা) খবর দিলে সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করেন। প্রায় ৩০ থেকে ৩৫ কেজি ওজনের এ কচ্ছপটি সাধারণত ‘প্যাসিফিক রিডলি’ নামেও পরিচিত।

    উপরা’র আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পূর্ণবয়স্ক স্ত্রী অলিভ রিডলি কচ্ছপ। সাধারণত এ সময় এরা ডিম পাড়ার জন্য উপকূলের নিরিবিলি সৈকতে আসে। সমুদ্রে মাছ ধরার জালে আটকে আঘাত পাওয়া, দীর্ঘসময় পানির বাইরে থাকা কিংবা প্লাস্টিক বর্জ্য খাওয়ার কারণে কচ্ছপটি দুর্বল ও ক্লান্ত হয়ে পড়তে পারে।


    কুয়াকাটা বন বিভাগের ক্যাম্প কর্মকর্তা মো. রুবেল বলেন, স্থানীয়দের দ্রুত তথ্যের কারণে কচ্ছপটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে কচ্ছপটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা শেষে কচ্ছপটিকে আবার সমুদ্রে অবমুক্ত করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ