বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন

বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মেট্রোপলিটন দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল ইউনিটের আহবায়ক ও সিনিয়র আইনজীবী নাজিমউদ্দিন আহম্মেদ পান্না এবং নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট শাহ আমিনুল ইসলাম আমিন।
সম্প্রতি তাদের দুজনকে বিসিসি প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এই অনুমোদন দেন।
নিয়োগ পেয়ে নাজিমউদ্দিন আহম্মেদ পান্না ও আমিনুল ইসলাম আমিন জানান, সিটি কর্পোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে আইনী লড়াইয়ে তারা নুন্যতম কার্পণ্য করবেন না। নিয়োগ দেয়ায় সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং ধন্যবাদ জানিয়েছেন তারা।
এইচকেআর