ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news

পবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা, বিএনপির আরও দুই নেতাকে দল থেকে অব্যাহতি

পবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা, বিএনপির আরও দুই নেতাকে দল থেকে অব্যাহতি
ছবি অনলাইন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসিবিরোধী আন্দোলনে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় দুমকি উপজেলা বিএনপির আরও দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। (১৮ মে) রবিবার পটুয়াখালী জেলা বিএনপি প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। অব্যাহতি পাওয়া নেতারা হলেন, দুমকি উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন হাওলাদার ও মতিউর রহমান।

জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, পবিপ্রবিতে সংঘটিত অনাকাক্সিক্ষত হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং তাদের নিজস্ব বক্তব্যে উঠে এসেছে। দলীয় শৃঙ্খলা ও সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে তাদের সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে একই ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৯ নেতাকে বহিষ্কার হয়েছে।

উল্লেখ্য, উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গত ১১ মে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ অন্তত ১০ জন আহত হন। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করেন এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় ইতোমধ্যে উপজেলা ছাত্রদল নেতা গোলাম কিবরিয়া ও কৃষক দল নেতা মর্তুজা বিল্লাহকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। দুমকি থানার ওসি সেলিম উদ্দিন জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন